• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় মোটরসাইকেল ছিনতাই চেষ্টায় ৩ সদস্য গ্রেফতার 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 4:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত – নওগাঁ জেলা প্রতিনিধি

    নওগাঁর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ছিনতাই চেষ্টার সময় সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    এসময় আরো ৫ জন ডাকাত পালিয়ে যায় বলে পুলিশ জানায়। ১৯ জুন শুক্রবার রাত ১০ টার দিকে জেলার রানীনগর উপজেলার গোনা মোড় নামক স্থানে সড়কে ডাকাতি চেষ্টার সময় জনগণের সহযোগীতায় পুলিশ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।

    রানীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোনা এলাকার জনৈক মাহবুব মোটরসাইকেল যোগে অপর এক আরোহীসহ রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে তিনটি মোটরসাইকেলে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্য তাদের ধাওয়া করে। এসময় মাহবুবের মোটরসাইকেলে থাকা আরোহীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    এসময় ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় থানা পুলিশ ওই তিনজনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত এ তিনজন একই মোটরসাইকেলে ছিল। এছাড়াও সংঘবদ্ধ ডাকাত দলের আরো ৫ সদস্য দুই মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করাসহ পালিয়ে যাওয়া ৫ ডাকাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে এ পুলিশ অফিসার জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930