• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চরের মানুষের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি 

     Md Mokter Hossain 
    20th Jun 2026 4:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
    ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকা দুধকুমার নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দুধকুমার নদের ভাঙনকবলিত পাইকডাঙ্গা এলাকায় এ কর্মসূচির পালিত হয়। এতে ভাঙন কবলিত এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

    ​ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    ​সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আখের, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, ভূরুঙ্গামারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ইউসুফ, সহ-সভাপতি গোলাম ইয়াসিন ও কচাকাটা থানা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল বক্তব্য রাখেন।

    কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, দুধকুমার নদ সহ কুড়িগ্রাম জেলার ১৬টি নদ-নদীর প্রায় ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিগত ১০ বছরে জেলার লক্ষাধিক মানুষ তাদের বসতভিটা হারিয়ে ঠিকানা বদল করতে বাধ্য হয়েছেন। সরকারি কোনো দপ্তরেই ভিটেমাটি হারা মানুষের সঠিক হিসাব নেই। নতুন করে যারা নদীভাঙনের শিকার হচ্ছেন কেউ তাদেরও খোঁজ রাখছে না।

    ​বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, পৃথিবীর বহু দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। অথচ আমাদের দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ তো দূরের কথা, ন্যূনতম সরকারি সহায়তাও পান না। দেশের চরাঞ্চলের কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ও জীবনযাত্রার মানোন্নয়নে ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

    ​সমাবেশে বক্তারা অবিলম্বে পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930