• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার 

     Md Mokter Hossain 
    21st Jun 2026 10:41 am  |  অনলাইন সংস্করণ Print

    শফিকুল ইসলাম – দিনাজপুর জেলা প্রতিনিধি

    সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুরে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিরামপুর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন এমপি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধনী-গরিব, ধর্ম-বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় নয়—প্রয়োজনের সময় মানবিক সহায়তাই সবচেয়ে বড় বিষয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মো. কামর সেলিম।এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহানুর আলম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিরোন আলম, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন, দিওড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রেজওয়ান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মন্ত্রী সরকারি বরাদ্দের জিআর চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930