• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির 

     Md Mokter Hossain 
    22nd Jun 2026 3:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি
    নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

    রোববার (২২ জুন) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান তার হাতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসমিন আওন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, জেলার ছয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

    জানা গেছে, ডিমলা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. রওশন কবির ভূমি প্রশাসনের সেবাকে জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। সরকারি খাসজমি উদ্ধার ও সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, নামজারি কার্যক্রমে গতি বৃদ্ধি এবং ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    এছাড়াও ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানো, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

    স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, মো. রওশন কবির একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ডিমলাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

    নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় ডিমলা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। ডিমলা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মো. ময়েন কবীর, সাধারণ সম্পাদক মো. বাদশা প্রামাণিক এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ তার কর্মজীবনের ধারাবাহিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

    এ বিষয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, “জনসেবামুখী কর্মকাণ্ড, প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মো. রওশন কবিরকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে।”

    প্রশাসনের বিভিন্ন মহলের মতে, এ স্বীকৃতি মো. রওশন কবিরকে ভবিষ্যতে আরও উদ্দীপ্ত করবে। একই সঙ্গে ভূমি প্রশাসনে সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930