• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি ফারুক- সম্পাদক তৌহিদুর 

     Md Mokter Hossain 
    22nd Jun 2026 3:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    কাশিয়ানী(গোপালগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ সাইফুল হাসান

    গোপালগঞ্জের কাশিয়ানীর আলোচিত অনুসন্ধানী সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৩য় দ্বি বার্ষিক সম্মেলন দৈনিক মুক্ত খবর উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ বাবুকে সভাপতি ও দৈনিক অভয়নগর পত্রিকার উপজেলা প্রতিনিধি তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান।

    শনিবার(২০ জুন)বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৩য় দ্বি বার্ষিক সম্মেলনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল রানার সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠাতিকতা শুরু হয়।প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি বায়তুল হাসান চৌধুরী।এরপর কাশিয়ানী রিপোর্টর্স ফোরামের সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড এন্ড অক্সিজেন সার্পোট ফাউন্ডেশন এর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প উদ্বোধন করা হয়।

    অনুষ্টানে একে একে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সদস্যবৃন্দরা তাদের বক্তব্য তুলে ধরেন কাশিয়ানী রিপোটার্স ফোরামের ছায়াতলে থেকে বিগত দিনের কার্যক্রম ও নতুন কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।সকলেই কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিল্টন খান কে ধন্যবাদ জ্ঞাপন করেন তার প্রজ্ঞা, দূরদর্শিতা, কঠোর পরিশ্রম ও চৌকসতা দিয়ে এই সংগঠনটিকে শুধুমাত্র একটি সাংবাদিক সংগঠন নয় বরং একটি মানবিক শক্তিশালী সংগঠন হিসাবে হিসেবে গড়ে তোলার জন্য। এছাড়া নতুন পরিচালনা কমিটির প্রতি তাদের সহযোগিতা অব্যহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সমাজের অসঙ্গতি,অন্যায় দূনীতির প্রতি সোচ্চার হওয়ার আহবান জানান এবং তথ্য ও পরামর্শ দিয়ে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামকে সহযোগিতার করার অনুরোধ জানান।

    অনুষ্ঠানে অতিথির মধ্যে বক্তব্য রাখেন কাশিয়ানী প্রেস ক্লাবের সাঃ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না,সিনিয়র সাংবাদিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি ফায়েকুজ্জামান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের সদস্য হিরো মৃধা সহ শিক্ষক প্রতিনিধি হিসেবে পিংগলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুজিবুর রহমান, জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান, ঘোনাপাড়া আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রতন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাশিয়ানী উপজেলা শাখার সাঃ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী,৭০ নং শুক্তাগ্রাম সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিবুর রহমান, ১৫৯ নং মহানাগ প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক ইব্রাহিম মুন্সী,১০ নং কুসুমদিয়া সঃ প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, ২৭নং কাশিয়ানী মডেল সঃপ্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্বপ্না ভট্টাচার্য, সহকারি বাহাউদ্দিন মৃধা বক্তব্য রাখেন।বক্তারা কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের দ্রুততার সাথে সঠিক সংবাদ প্রকাশ, সত্য ন্যায় প্রতিষ্ঠা, দূর্নীতির বিরুদ্ধে অবস্থান, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুসংগঠিত সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভাবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য পরামর্শ প্রদান সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান।

    মূখ্য আলোচক বক্তব্য রাখেন কাশিয়নী রিপোর্টার্স ফোরামের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও প্রধান উদেষ্টা মিলটন খান তিনি তার বক্তব্যে বলেন,কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম একটি পরিবার এখানে আমরা সকলে বিশ্বাস করি,ব্যক্তির চেয়ে সংগঠন বড়,ব্যক্তির মতের চেয়ে দলের ঐক্য বড় আর স্বার্থে চেয়ে পেশাগত মর্যাদা বড়।তাই কোন পদ প্রত্যাশা নয় বরং সংগঠনের স্বার্থে কাজ করে যাওয়াটাই কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সদস্যদের সবথেকে বড় সৌন্দর্য্য এখানে পদ ভিত্তিক নয় বরং সকল সদস্য একে অপরে পরিপূরক হিসাবে কাজ করে এক লক্ষ্যে অবিচল থেকে সকলেই সংগঠনে জন্য কাজ করে যায়।

    ক্ষুদে শিল্পীদের গান দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান কাশিয়ানী রিপোর্টার্স ফোরামকে নিয়ে লেখা কাবিতা আবৃতি করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না। এর পর আসে সেই মহেন্দ্রক্ষণ,কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নাম, এরপর কার্যনির্বাহী কমিটির ৬ জন সদস্যের নাম ও সর্বশেষ ঘোষণা করেন ২০২৬-২৮ এর দ্বি বার্ষিক কার্য পরিচালনা কমিটির সদস্যদের নাম।

    কার্যনির্বাহী পরিচালনা কমিটির অন্যরা হলেন সহ সভাপতি জনি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিস হাসান ঊষা,সাংগঠনিক সম্পাদক গাজী রবিউল আলম, কোষাধ্যক্ষ প্রমোদ মজুমদার,তথ্য বিষয়ক সম্পাদক সাইফুল হাচান, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলী,প্রচার সম্পাদক রাশেদ হাচান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক লিটন বিশ্বাস তন্ময়,নুর ইসলাম মানবাধিকার বিষয়ক সম্পাদক, এ ছাড়াও সাবেক কমিটির সভাপতি বায়তুল হাসান চৌধুরী কার্যনির্বাহী সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল রানাকে কার্যনির্বাহী সদস্য, কার্যনির্বাহী সদস্য, রায়হান মুন্সী জসিম, কার্যনির্বাহী সদস্য, তারেক মাসুদ খসরু, কার্যনির্বাহী সদস্য, আঃ কাইউম খান এবং কার্যনির্বাহী সদস্য টলেটি ঠাকুর,এর নাম ঘোষণা করা হয়। এ ছাড়াও ৬ সদস্যকে সাধারণ পরিষদের সদস্য করা হয়েছে।এই পরিচালনা কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930