মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চল কর্তৃক আয়োজিত ষোলঘর শাখায় স্কুল ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার, ২২ জুন সকাল ১১ ঘটিকায় ষোলঘর মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে” শিক্ষার্থীদের হাতে গড়ি, সঞ্চয়ের অভ্যাস”শ্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে পেন্সিল বক্স বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আশফাকুর রহমান। তিনি জানান, দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং নতুন প্রজন্মের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক আধুনিক স্কুল ব্যাংকিং নীতিমালা জারি করেছে। এই নীতিমালার আওতায় শিক্ষার্থীরা ৬ বছর বয়স থেকে “স্টুডেন্ট সেভিংস একাউন্ট” খুলতে পারবে, যা ১৮ বছর পূর্ণ হলে এককভাবে পরিচালনা করা যাবে।একাউন্টে সঞ্চয়ী আমানতের চেয়ে ১% বেশি হারে মুনাফা প্রদান করা হবে এবং সর্বোচ্চ স্থিতি পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, শিক্ষার্থীরা চার্জ ছাড়াই ATM কার্ড ইস্যু করতে পারবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষোলঘর মডেল হাই স্কুলের সভাপতি এস.এম.এ খালেক। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ষোলঘর শাখার ব্যবস্থাপক মোঃ মাহতাব উদ্দিন তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল স্কুলগামী শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে একটি বিশেষ ধরনের ব্যাংকিং যা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস করতে সাহায্য করতে হবে। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল একটি সঞ্চয়ী আমানত অ্যাকাউন্ট যা শিক্ষার্থীর নামসহ শিরোনাম হয় এবং অভিভাবকের স্বাক্ষরের সাথে যৌথভাবে পরিচালিত হয় যিনি অ্যাকাউন্টের নমিনী হতে পারবে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ষোলঘর মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

