• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১২তম জাতীয় কবি সম্মেলন শুরু হচ্ছে ২৭ জুন 

     Md Mokter Hossain 
    23rd Jun 2026 1:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    কবি ও সাংবাদিক মোঃ জাহিদ হোসেন

    বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে এক অনন্য মিলনমেলার আয়োজন নিয়ে আগামী ২৭ জুন ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম জাতীয় কবি সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    জাতীয় কবি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক জানান, সকাল ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর দুপুর ১২টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
    সম্মেলনের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এ আয়োজনে দেশের প্রথিতযশা কবি ও সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের প্রত্যাশা। কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠবে।
    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ইমরোজ সোহেল। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক স্বাধীন সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক ও কবি মোঃ জাহিদ হোসেন। এছাড়াও দেশের খ্যাতিমান কবি, সাংবাদিক, গীতিকার ও সাহিত্য-সংস্কৃতির অগ্রণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
    যারা এখনও আমন্ত্রণপত্র সংগ্রহ করেননি বা নিবন্ধন সম্পন্ন করেননি, তারা আগামী শুক্রবার পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।
    অনুষ্ঠানস্থল:
    কচিকাঁচার মেলা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
    সাহিত্যপ্রেমী সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ১২তম জাতীয় কবি সম্মেলন একটি স্মরণীয় সাহিত্য উৎসবে পরিণত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930