Md Mokter Hossain
27th Jun 2026 10:27 am | অনলাইন সংস্করণ Print
এম এম ফারুকুল ইসলাম ফারুক – উপজেলা প্রতিনিধি , মণিরামপুর (যশোর)
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।
সভায় ক্লাবের চলমান কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতি জাকির হোসেন বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনসাধারণের সমস্যা, সম্ভাবনা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এই সময়ে এস এম তাজাম্মুল বলেন , বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি তাজাম্মুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান (জাহিদ), প্রতিষ্ঠাতা সদস্য সুমন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম ফারুকুল ইসলাম ফারুক , সহ-প্রচার সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, মাসুম বিল্লাহ, নয়ন রায়, মামুনুর রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

