• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক-উদ্বেগ বাড়ছে  

     Md Mokter Hossain 
    27th Jun 2026 6:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত – নওগাঁ জেলা প্রতিনিধি

    নওগাঁর আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার আত্রাই নদী থেকে ২টি এবং আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রেললাইনের পাশ থেকে একটি মরদেহ পুলিশ উদ্ধার করে। এসব মরদেহের রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যাপক তৎপর এবং কয়েকজনকে গ্রেফতার করলেও  আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা রয়েই গেছে।২৭ জুন শনিবার সকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় মোঃ আলিমুদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।তিনি পাশ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর গ্রামের মৃত দুখু মিঞার ছেলে।এদিন সকালে নদীতে ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে

    স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই বৃদ্ধর পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।আত্রাই থানা পুলিশের দাবী ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়াও গত ২৩ জুন রাতে উপজেলার বিশা ইউনিয়নের দর্শন গ্রামের এনজিও কর্মী শেখর কুমার সরকারের (২৫) মরদেহ আত্রাই নদীর পার থেকে উদ্ধার করে পুলিশ।

    শেখর বগুড়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। তার পরিবারের দাবী, কর্মস্থল থেকে বাড়ি ফিরার পর সে বাহিরে যায় এবং গভীর রাতে নদীর পাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। অপর দিকে গত ১৭ জুন সকালে উপজেলার সাহাগোলা ইউনিয়নের শিমুলিয়া এলাকায় রেললাইনের পূর্ব পাশ থেকে নিয়ামুল বসির (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা জানান, তিনি বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক এবং একটি হজ কাফেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    তার মাথার পেছনে ও হাতে আঘাতের চিহ্ন থাকলেও সঙ্গে থাকা মোবাইল ফোনসেট, হাতঘড়ি ও নগদ টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায়।ফলে ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এনিয়ে বিতর্ক রয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, প্রতিটি মরদেহ উদ্ধারের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন,আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

    তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলার কয়েকটি স্থান থেকে গত দেড় সপ্তাহের ব্যাবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতংক বিরাজ করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930