• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক 

     Md Mokter Hossain 
    28th Jun 2026 3:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক কুমার সরকার – জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকায় বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজ কুমার (৩৫) এর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

    রোববার (২৮ জুন) ভোরে উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা ও রাজ কুমারের স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে একটি সেলাই মেশিনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজ কুমার তার স্ত্রী বন্দনা রানীকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

    খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজ কুমারকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2026
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930