মোহাম্মদ মেহেদী হাসান (রুমি), জেলা প্রতিনিধি, খুলনা।
বাগেরহাট জেলার রামপাল থানাধীন ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি
“জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ৬ই জুলাই ২০২৬ তারিখ, রাত ২১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন ফয়লা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ আসামি ১। ইব্রাহিম তালুকদার (২১), পিতা: মিলন তালুকদার, সাং: ফুলতলা, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করে।
৩। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

