মুন্সিগঞ্জ প্রতিনিধ
আজ ০৮-০৭-২০২৬ খ্রি. বিকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মুন্সীগঞ্জ থানা প্রাঙ্গনে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সাথে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অফিসার ইনচার্জ, মুন্সীগঞ্জ, জনাব মোঃ তছলিম উদ্দিন মহোদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
সভায় বক্তরা মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহনের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; এটি একটি জাতির ভবিষ্যতকে বিপন্ন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষার জন্য মাদক বিরোধী অভিযান যেমন চলবে তেমন সচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী করতে হবে। পুলিশ, জনতা, জনপ্রতিনিধি ও অন্যান্য দপ্তর একসাথে কাজ করলে মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু মূলক অপরাধ নিয়ন্ত্রণ করা অনেকাংশে সহজ হবে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। মুন্সীগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক করতে অভিযান চলছে, সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন, প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক,কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

