আন্তর্জাতিক:
২৫ জুলাই, (শনিবার) দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে, চীনের ‘চীনামাটির রাজধানী’ চিংতেচেন ও এর হস্তশিল্পকে, বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটি চীনের ৬১তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর তালিকায় স্থান পেল।
চীনের চিয়াংসি প্রদেশে অবস্থিত চিংতেচেন ‘চিনামাটির রাজধানী’ হিসেবে পরিচিত। বিশ্ব ঐতিহ্যের মর্যাদার জন্য মনোনীত ‘চিংতেচেন হস্তনির্মিত চীনামাটির বাসন শিল্প’ হচ্ছে, চীনের দশম থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অনুসৃত, হস্তনির্মিত চীনামাটির বাসন উত্পাদন-ব্যবস্থা। এটি চীনের হস্তনির্মিত চীনামাটির পাত্র নির্মাণ-কৌশল এবং চীনামাটি শিল্পের উদ্ভাবনী বিকাশকে তুলে ধরে।
বিশ্ব ঐতিহ্য মর্যাদার জন্য মনোনীত শিল্প-ধ্বংসাবশেষগুলোর মধ্যে রয়েছে চীনামাটি উত্পাদনকেন্দ্র, প্রাচীন চীনামাটির চুল্লির স্থান, চীনামাটির কাদামাটির খনির স্থান, এবং চুল্লির জ্বালানি উত্পাদন-এলাকা। এখানে কাঁচামাল উত্তোলন, চীনামাটি পোড়ানো, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যকে সংযুক্ত করে, একটি সম্পূর্ণ শিল্প-শৃঙ্খল গড়ে উঠেছিল। মনোনীত ঐতিহ্যবাহী এলাকাটি ১৯৭৯ হেক্টরজুড়ে বিস্তৃত, যার সাথে ৫৫৪৪.৭ হেক্টরের একটি বাফার জোন রয়েছে।
সূত্র:ছাই-আলিম-প্রেমা,চায়না মিডিয়া গ্রুপ।

