• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঘাটাইলে  ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন 

     Md Mokter Hossain 
    22nd Aug 2026 4:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া সন্ত্রাসী, ভূমিদস্যু ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে শনিবার (২২ আগস্ট)   সকাল ৯টায়  ছয়ানী বকশিয়া বাজারে প্রতিবাদ ও মানববন্ধন  করেছে এলাকাবাসী। বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহ ও পার্শ্ববর্তী গ্রামের জনতা মানববন্ধনে অংশ নেয়।

    আতর আলীকে  গ্রেফতারের দাবিতে গত ১ আগস্ট  সংবাদ সম্মেলন  করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে মুক্ত হয়ে আতর আলী আরো হিংস্র হয়ে ওঠে এবং সংবাদ  সম্মেলনে অংশ গ্রহণকারীদের হুমকি দামকি প্রদানের অভিযোগ ওঠেছে।

    মামলাবাজ আতর আলীর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করে এবং যাদের জমি জবরদখল করে রেখেছে তারা তাদের জমি ফেরত চায়। যাদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা করা হয়েছে, তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

    অবসর প্রাপ্ত অধ্যাপক ও ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন,  মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসর প্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদার প্রমুখ।

    বক্তারা ভূমিদস্যু, সন্ত্রাসী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর  ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ড এবং যার তার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা বন্ধ  ও দ্রুত তাকে  আইনের আওতায় আনার দাবি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031