ঝিনাইদহ জেলা প্রতিনিধি নৌকা ভ্রমণে গিয়ে দু-র্ঘ-টনার কবলে পড়ে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন শৈলকুপার ছাত্রদল নেতা রাকিবুজ্জামান (রকি)। ঘটনাটি রাত ৮টার দিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায়। নিখোঁজ ছাত্রদল নেতা শৈলকুপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক স্কুল পাড়ার বাসিন্দা। তিনি পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সঙ্গে কাতলাগাড়ী গড়াই নদী থেকে কুষ্টিয়া-পাবনার রূপপুর পর্যন্ত নৌকা ভ্রমণে যান রকিসহ একটি টিম। সেখান থেকে ফেরার পথে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজের একটি পিলারের সঙ্গে নৌকাটি ধাক্কা খেলে রকিসহ কয়েকজন উত্তাল নদীতে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও ছাত্রদল নেতা রকিকে উদ্ধার করা যায়নি। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়নি।
এদিকে রকির নিখোঁজের ঘটনায় তার পরিবার, স্বজন, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার জীবিত ও সুস্থভাবে ফিরে আসার জন্য দোয়া প্রার্থনা করেছেন তারা।

