• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডেঙ্গুর ছোবল ঠেকাতে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা 

     Md Mokter Hossain 
    12th Sep 2026 1:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা

    দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

    বরগুনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ’র সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, এ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ আলীসহ প্রেসক্লাবের সদস্যরা বক্তব্য দেন।

    সভায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন শুধু বর্ষাকালীন একটি রোগ নয়, বরং এডিস মশার বিস্তার রোধে বছরজুড়েই কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বরগুনার বিভিন্ন বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটানো বা মশা নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।

    বক্তারা আরও বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সামান্য অসচেতনতার কারণে এসব স্থানে এডিস মশার লার্ভা জন্ম নিয়ে দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    সভায় বরগুনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জনসচেতনতামূলক প্রচার জোরদার এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

    বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্র, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানোর মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা সম্ভব। বিশেষ করে ডেঙ্গুর উপসর্গ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

    সভাপতির বক্তব্যে মোঃ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। বরগুনা প্রেসক্লাব জনসচেতনতা তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি জানান।

    সঞ্চালকের বক্তব্যে সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেক পরিবার সপ্তাহে অন্তত একদিন নিজেদের বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করলে এডিস মশার প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

    আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930