swadhinshomoy
21st Aug 2025 11:44 am | অনলাইন সংস্করণ Print
নাজমুল কবীরঃ
আজ ২০ আগস্ট,২০২৫ ইং তারিখ বুধবার,বেলা১১:৩০ মিনিটের সময়, মাদারীপুর জেলা প্রশাসক এর বাস ভবনের সামনে, মাদারীপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের আয়োজনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম গ্রেড ধরে চারস্তীয় একাডেমিক সোপান এর এক দফা দাবিতে মানববন্ধন করেছেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল কাশেম মিয়া , ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুশফিকুর রহমান,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ আমির সোহেল,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক নাঈম মোহাম্মদ তারেক, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক সোহেল গাজীসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
বক্তারা তাদের স্ব স্ব বক্তব্যে, আলাদা অধিদপ্তর,এন্ট্রি নবম প্রেড, সহকারী শিক্ষকদের নবম গ্রেড, সিনিয়র শিক্ষকদের ৬ ষষ্ঠ গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদের ৫ম গ্রেডসহ প্রধান শিক্ষকদের ৪র্থ গ্রেডের দাবি জানান।
মানববন্ধনে আরো যাহারা উপস্থিত ছিলেন তারা হলেন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,মিহির ভক্ত সহ ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষক ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

