• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    23rd Aug 2025 3:54 am  |  অনলাইন সংস্করণ Print

    মো. বদরুল আলম বিপুল,সখীপুর, টাংগাইলঃ

    টাংগাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে উপজেলার মিলপাড় এলাকায় মা ও শিশু কেয়ার ক্লিনিকে লাইসেন্স নবায়ন না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শালগ্রামপুর রোডে মেসার্স তাকওয়া এন্টারপ্রাইজের ডিম ব্যবসায়ী জাহিদুল ইসলামকে ক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

    অভিযানে পরিচালনার সময় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কানিজ ফাতেমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31