• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শরণখোলায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে দিনমজুররা। 

     swadhinshomoy 
    23rd Aug 2025 4:34 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধিঃ

    বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় শুক্রবার (২২ আগস্ট) গভীর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।
    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনাও কমে গেছে।
    ভ্যানচালক রুস্তম বলেন, “দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে যাত্রী নেই। আয় একেবারেই বন্ধ হয়ে গেছে।”
    দিনমজুর আলামিন হোসেন বলেন, “রোজগার না থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি।”
    এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকবে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31