swadhinshomoy
23rd Aug 2025 5:51 am | অনলাইন সংস্করণ Print
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন ও বেতিলা মিতুরা ইউনিয়নে শুক্রবার পথসভা করেছেন মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মাওলানা দেলোয়ার হোসাইন।
পথসভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার বিপ্লবী আমির মাওলানা ফজলুল হক, সংগ্রামী সেক্রেটারি এ্যাডভোকেট সালাহ উদ্দিন, তারবিয়াত সেক্রেটারি সাদেরুল ইসলামসহ দুই ইউনিয়নের সকল রুকন (সদস্য) ও কর্মীবৃন্দ।
সভায় মাওলানা দেলোয়ার হোসাইন সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং অধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।
দুই ইউনিয়নে অনুষ্ঠিত এ পথসভা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

