swadhinshomoy
23rd Aug 2025 10:31 am | অনলাইন সংস্করণ Print
নাজমুল কবীর,রাজৈর-মাদারীপুরঃ
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রাজৈর থানার পুলিশ।
রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দী নুরানি তাজিমুল কোরআন মাদ্রাসা অ্যান্ড কিন্ডার গার্টেনের শিক্ষক এবং শাফিয়া শরীফ জমাদ্দার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা রমিজ উদ্দিন (৩৫)। তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলার বরখাটদিয়া গ্রামের নূরুল হক ঠাকুরের ছেলে।
জানা যায়, সুতারকান্দি মাদ্রাসার শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। ঘটনার দিন ঐ মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র আরিয়ান জমাদ্দার (১২)-কে কৌশলে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন শিক্ষক রমিজ উদ্দিন। ভুক্তভোগী আরিয়ান স্থানীয় আমগ্রাম পীরের বাড়ির টেইলার্স আজিজুল হকের ছেলে।
এ ঘটনায় শিশুটির বাবা আজিজুল হক থানায় অভিযোগ করলে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজৈর থানার পুলিশ শিক্ষক মাওলানা রমিজ উদ্দিনকে আটক করে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার মাদারীপুর হাসপাতালে তার বলৎকার হয়েছে কিনা তার জন্য তাকে ডাক্তাররী পরিক্ষা করানো হয়। পরিক্ষায় তার সত্যতা মিলেছে বলে আরিয়ানের বাবা মোবাইলে নিশ্চিত করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

