• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

     swadhinshomoy 
    25th Aug 2025 3:48 am  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দুই মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—কিশোরীগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) এবং একই এলাকার সায়েম (২৮)। এসময় পথচারী সোহাগ (২৭) আহত হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যারাজ ব্রিজ এলাকা থেকে বড়খাতা অভিমুখী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সবুজ ও সায়েম মারা যান।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31