swadhinshomoy
26th Aug 2025 8:33 am | অনলাইন সংস্করণ Print
মোঃ মনির হোসেন পরাগ,জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন সরদার বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় আফতাফ আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন শাহাদাৎ হোসেন সরদার। ভুরঘাটা এলাকায় আসলে বিপারীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে সড়কের খাদে পড়ে যায় নসিমনটি। ঘটনাস্থলেই মারা যায় চালক শাহাদাৎ হোসেন সরদার। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তার আগেই বাস নিয়ে
সটকে পড়ে ঘাতক বাস চালক। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ গিয়ে আধাঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম সোহেল রানা জানান, নিহত শাহাদাৎ হোসেন সরদার নসিমনে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে সবজি বিক্রি করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

