• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিদেশ যাত্রার স্বপ্ন পূরনে প্রবাসী কল্যাণ ব্যাংক 

     swadhinshomoy 
    26th Aug 2025 8:43 am  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

    প্রবাসীদের স্বপ্ন পূরনে প্রবাসী কল্যাণ ব্যাংক। সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল সদর প্রবাসী কল্যাণ ব্যাংক টাঙ্গাইল শাখা ২০১২ সাল থেকে বিদেশগামী তরুনদের বিদেশ যাত্রায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

    সরেজমিনে প্রবাসী কল্যাণ ব্যাংকে  গিয়ে জানা যায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকর চেক পাওয়া টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নবী নেওয়াজ বলেন, আমার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারনে আমি বিদেশ যেতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকের স্বরনাপন্ন হই। পরে আমার সকল ডকুমেন্ট যাচাই বাছাই শেষে মাত্র ৭-৮ দিনের মধ্যেই আমাকে ৩ লক্ষ টাকা দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক। এ সময় নবী নেওয়াজ তার স্বপ্ন পূরনে পাশে থাকার জন প্রবাসী কল্যাণ ব্যাংককে ধন্যবাদ জানান।

    এছাড়াও টাঙ্গাইল সদর থানার করটিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন খান চেক হাতে পেয়ে বলেন, আমি খুব খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। প্রবাসী কল্যাণ ব্যাংক আমাকে ৩ লক্ষ টাকা না দিলে আমার বিদেশে যাওয়াই হতো না।

    প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীদের ঋণ প্রাপ্তি প্রসঙ্গে জানতে চাইলে টাঙ্গাইল সদর শাখা ব্যবস্থাপক (এসপিও) প্রণব পাল বলেন, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক এক লক্ষ টাকায় প্রতি বছরে ৮% সরল সুদে ঋণ দিয়ে থাকে। যা পরিশোধ করা একজন প্রবাসীদের কাছে সহজ বিষয়। ঋণ দেয়ার সময় আবেদনকারীর ৭-৮ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা ঋণ দিয়ে থাকি। ঋণ দেয়া প্রসঙ্গে প্রণব পাল আরও বলেন, সমাজে একটি গুজব রয়েছে ব্যাংক থেকে ঋণ নিতে ঘুষ দিতে হয়। আমি ঋণ নেয়া প্রসঙ্গে আবেদনকারীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে একটি টাকাও কোন দালালকে দিতে হয় না। যদি কোনো দালাল টাকা চায় তাহলে সরাসরি ব্যাবস্থাপকের সাথে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31