swadhinshomoy
27th Aug 2025 4:16 am | অনলাইন সংস্করণ Print
জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ২৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ক্রাইম প্রিভেশন কোম্পানী-২(সিপিসি-২)।
সোমবার রাতে জেলা শহরের গাছবাড়ি এলাকায় চেকপোস্ট চলাকালে একটি সিএনজিতে তল্লাসী চালিয়ে মদসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সৈয়দপুর শহরের বাবুপাড়া এলাকার কামরুদ্দিন(৩৫) ও দিনাজপুর জেলা সদরের সুবড়া এলাকার মজনু ইসলাম(৩৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, প্ল্যাস্টিকের বস্তার ভেতরে ২৫বোতল মদ রাখা হয়েছিলো।
এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা করে গ্রেফতার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৷
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

