swadhinshomoy
27th Aug 2025 4:26 am | অনলাইন সংস্করণ Print
সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাবঃ
গোলাম আজম দফাদার দীর্ঘদিন ছিলেন মালেশিয়ায়। সোমবার সকালে দেশে ফিরেছিলেন। আর ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হলো।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে।
গোলাম আজম দফাদার (৫৫) যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহর আলী দফাদারের ছেলে।
তিনি মালয়েশিয়া থেকে কলারোয়ায় সকালে বাড়িতে ফিরে বিকেলে মারা গেলেন
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ওজিয়ার রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুল ইসলাম, পার্শ্ববর্তী ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, স্কুলের ধর্মীয় শিক্ষক গোলাম রসুল, বিএনপি নেতা ফজলু মোল্লা, এসএম আব্দুল করিম, আব্দুল জব্বার, কামারালি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ওসমান গনি, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান এলাকার মুসল্লী উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের কবরস্থ করা হয়।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

