• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ 

     swadhinshomoy 
    28th Aug 2025 1:01 pm  |  অনলাইন সংস্করণ Print
    এস এম গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ
    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমীর আনোয়ার হোসেনসহ অনেকে। এছাড়া সমাবেশে অসংখ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
    সমাবেশে বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের সুপার জনাব আব্দুল গফুর, এবতেদায়ী শিক্ষক  আরিফুজ্জামান আশিক, সহকারী শিক্ষক আফরোজা খাতুন, মোঃ সাহেব আলী, সহকারী সুপার  রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সভাপতি জাহান আলী, বিশেষ অতিথি আবুল হোসেন ব্যাপারী এবং উপস্থিত কতিপয় অভিভাবক।
    বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা ও মনোযোগী অধ্যয়ন নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়া এবং ঘরে পড়াশোনার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
    আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা চর্চা ও মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31