মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
২৮ আগস্ট বুধবার বিকেল, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির ও বেলকুচি ও চৌহালী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা ও সদর ও কামারখন্দ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। অধ্যক্ষ আরিফুল ইসলাম সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলকুচি উপজেলা পরিষদ। মাওঃ ইউসুফ আলী, উপজেলা আমীর, কামারখন্দ, এছাড়া ইউনিয়ন ও উপজেলা, জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে
জামায়াত কে বিজয়ী করে একটি গুম, খুন, চাঁদাবাজী, দখলবাজী, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট সহ সকল অত্যাচার নির্যাতন, জুলুম ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

