• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনায় কমিউনিটি প্যারামেডিকের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    30th Aug 2025 9:58 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল বরগুনা জেলা প্রতিনিধি:

    বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আমতলী উপজেলা শাখার উদ্যোগে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সার্ভিয়ার ফার্মাসিউটিক্যাল ও সুইচকন্ট্যাক্টের সহযোগিতায় বৃহস্পতিবার আমতলীর তাজমহল পার্টি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।

    বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশনের আহবায়ক মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম বাদল, সাংবাদিক মো. হোসাইন আলী কাজী ও মো. জয়নুল আবেদীন।

    সেমিনারটি সঞ্চালনা করেন বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. জিয়াদুল করিম। এতে বক্তব্য রাখেন সার্ভিয়ার রিজিওনাল ম্যানেজার মো. জাকির হোসেন, সুইচকন্ট্যাক্ট কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম, লিটন কুমার, মো. আবু বকর খাঁন, মিজানুর রহমান, সাদ আল রাজিব, জেসমিন নাহার, সজল, ইমরান বিশ্বাস প্রমুখ।

    সেমিনারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পাইলস রোগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন বলেন, “কমিউনিটি প্যারামেডিক চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। তবে তাদের আরও দায়িত্বশীল হয়ে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে।”

    বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, “কমিউনিটি প্যারামেডিকগণ সরকারী নিয়মনীতি মেনে চিকিৎসা দিবেন ও সতর্কতার সঙ্গে রোগী দেখবেন এবং অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন থার্ড জেনারেশন ও ফোর জেনারেশন এন্টিবায়োটিক না লেখার জন্য অনুরোধ করছি, কারন দিনদিন যে হারে সাধারণ ফার্মেসিগণ না বুঝে রোগীদের এন্টিবায়োটিক দিচ্ছেন তাতে এন্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যাচ্ছে।
    বিশেষ অতিথির বক্তব্যে, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান বলেন,বরগুনা কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক আপনাদের সকলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করেন।

    সবশেষে কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন এর আহবায়ক ও সভার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন, এই সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে জনগণের স্বাস্থ্যসেবায় অবদান রাখার আহ্বান জানান।

    আলোচনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31