• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদক ও মোবাইলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় যুব সমাজকে খেলার মাঠে ফিরাতে হবে- আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম 

     swadhinshomoy 
    31st Aug 2025 10:10 am  |  অনলাইন সংস্করণ Print
    শাকিল আহমেদ,নড়াইল প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বি এন পির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম যুব সমাজকে মাদক ও মোবাইলের ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং খেলার মাঠে ফিরিয়ে আনতে নড়াইল জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার বিভিন্ন  সামগ্রী বিতরণ করে চলেছেন, তার এই মহতি কার্যক্রমকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল।

    ৩০ ই আগস্ট শনিবার বিকেলে আলহাজ্ব  বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে  নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে  ফুটবল খেলোয়ারদের মাঝে জার্সি ও একটি ফুটবল বিতরণ করা হয়।
    এ সময় দেবভোগ প্রাথমিক বিদ্যালয়ের খেলার  মাঠে জার্সি ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল  জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল,শেখহাটি ইউনিয়ন বি এন পি’র  সভাপতি   মোঃ বাবর আলী মোল্যা,
    সহ সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান খা।
    মুলিয়া ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক তারক হাজরা সহ দেব ভোগ গ্রামের  বাসিন্দারা,
    এ সময় যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল বলেন, নড়াইল জেলা বি এন পির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদক ও মোবাইলের ক্ষতিকর প্রভাব থেকে যুবকদের রক্ষা করার জন্য খেলার মাঠে ফিরিয়ে আনতে চান।তাই তিনি নড়াইল জেলার প্রতিটি ইউনিয়নে  খেলাধুলার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
    বিশ্বাস জাহাঙ্গীর আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইলের কালিয়া থেকে নির্বাচন করতে কাজ করে যাচ্ছেন।
     তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
    শেখ হাটি ইউনিয়ন বি এন পির সভাপতি বাবর আলী মোল্যা তার বক্তব্যে আগামী নির্বাচনে বি এন পির পক্ষে জনমত গড়ে তোলা ও আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে   নড়াইলের কালিয়া সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান, এবং তার ইউনিয়নবাসীকে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করার অনুরোধ করেন।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31