• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বালু ব্যবহার করা, হয়েছে মাটির পরিবর্তে: শরনখোলায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন 

     swadhinshomoy 
    31st Aug 2025 11:48 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:

    বাগেরহাটের শরণখোলায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় গোড়া থেকেই ধস শুরু হয়েছে। মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ তৈরির কারণে সামান্য ঢেউয়ের আঘাতেই বাঁধে ভাঙন ও ধস সৃষ্টি হচ্ছে।

    ঘূর্ণিঝড় রেমালের পর অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে একের পর এক ধসে যাচ্ছে বাঁধ। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    সাউথখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ইউ: পি সদস্য: মোঃ জাকির হোসেন হাওলাদার বলেন, “আমাদের ৩৫/১ পোল্ডারের পুরাতন বেড়িবাঁধটি সিডর ও আইলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন করে যে বাঁধ নির্মাণ করা হয়, তা একেবারেই টেকসই হয়নি। নিম্নমানের কাজ হয়েছে। নদী শাসন না করেই বাঁধ নির্মাণ করায় প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। দ্রুত নদী শাসন না করলে এই বাঁধ টিকবে না।”

    এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী জানান, “গত বছর ঘূর্ণিঝড় রেমালে শরণখোলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধটি বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে অতিদ্রুত কাজ করা হয়েছে। ইতিমধ্যে জাইকার অর্থায়নে সাত কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়া ৩০ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। বাজেট পেলে সাউথখালী ও বগী এলাকায় নদী শাসনসহ ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31