• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না ভারত: বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল 

     Ahmed 
    31st Aug 2025 12:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং চলতি মাসের ২৭ তারিখ থেকে তা কার্যকরও হয়। সব মিলিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল।

    শুক্রবার (২৯ আগস্ট) নয়াদিল্লির এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী পিযূষ। সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না তার দেশ। বরং নতুন বাজার খুঁজবে।

    চলতি বছর ক্ষমতায় ফিরেই শুল্ককে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহত্তর মার্কিন প্রবেশাধিকার চান ট্রাম্প। কিন্তু দিল্লি তা দিতে নারাজ। নরেদ্র মোদি তার দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে চান।

    ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রফতানি গন্তব্য। প্রায় ৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য দেশটিতে রফতানি করে ভারত। বিশ্লেষকদের মতে, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    বাণিজ্যমন্ত্রী গয়াল বলেন, আগামীতে রফতানি খাতকে উজ্জীবিত করতে ভারত সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে এবং আগামীতে রফতানি আয় ২০২৪-২০২৫ সালকে ছাড়িয়ে যাবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31