• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাদাপাথর লুট ঘটনায় কোম্পানীগঞ্জের নতুন ওসি রতন শেখ, সরানো হল ভারপ্রাপ্ত ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে 

     swadhinshomoy 
    01st Sep 2025 9:29 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রুবেল আহমদ,কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি:

    অবশেষে বদলি করা হয়েছে সাদাপাথরকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান।

    এর আগে সিলেটে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়। এর মধ্যে পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিল।

    এদিকে ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্য থানায় বদলি করা হয়। বদলি হওয়া অন্যরা বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার থানা এবং গোলাপগঞ্জের কুশিয়ারা পুলিশ তদন্তকেন্দ্র ও সিলেটের মোটরযান শাখায় কর্মরত আছেন।

    বদলি হওয়া ২২ জনের মধ্যে ১৩ জন এসআই, সাতজন এএসআই এবং দুজন কনস্টেবল রয়েছেন। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানা থেকে ১১ জনকে অন্যত্র বদলি করার পাশাপাশি জেলার অন্য থানা থেকে এ দুটি থানায় বদলি করা হয়েছে নয়জনকে। এর মধ্যে তিনজনকে কোম্পানীগঞ্জ থানায় এবং ছয়জনকে গোয়াইনঘাট থানায় যোগদানের নির্দেশনা দেওয়া হয়।

    পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলার ২২ পুলিশ সদস্যকে নিয়মিত বদলির অংশ হিসেবেই বদলি করা হয়েছে। যেহেতু সম্প্রতি কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং গোয়াইনঘাটের জাফলংসহ ওই দুটি এলাকার বিভিন্ন স্থানে পাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনা দেখা দেয়, এ কারণে থানা দুটির ১১ পুলিশ সদস্যকেও এ নিয়মিত বদলিতে রাখা হয়।

    এ ছাড়া সিলেটের জেলা প্রশাসককে ওএসডি ও কোম্পানিগঞ্জের ইউএনওকে বদলি করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930