swadhinshomoy
01st Sep 2025 9:33 am | অনলাইন সংস্করণ Print
মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। গত কয়েক মাস ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর এই ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত ডাক্তাররা। হাসপাতালে আগত বিভিন্ন রোগের সেবা প্রার্থীরা ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় অপেক্ষা করে ডাক্তারদের সেবা গ্রহণ করতে হচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সেবা প্রার্থীরা জানান একটু ভালো চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হয় চট্টগ্রামের আশেপাশের জেলাগুলোতে হাসপাতাল থাকলেও ভালো কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না। তাই চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিতে হয় রোগীদের।
খাগড়াছড়ির দীঘিনালা থেকে শামসুল ইসলাম নামের এক রোগী অর্থোপেডিকস বিভাগের সেবানিতে এসেছে গত ২৮শে আগস্ট। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় অর্থোপেডিক্স বিভাগের কর্তব্যরত ডাক্তার থাকে ভর্তি হতে বলে সেই থেকে এখনো ভর্তি হয়ে আছে শামসুল ইসলাম তিনি বলেন রোগ জটিল হওয়ায় ভর্তি হতে বাধ্য হয়েছি তবে এখানে একটু ধৈর্য ধরে চিকিৎসা করালে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়। অতিরিক্ত রোগী হওয়ায় এখানে চিকিৎসা সেবা একটু ব্যাহত হলেও ভালো হওয়ার সুযোগ বেশি। রেডিওথেরাপি বিভাগে ক্যান্সারে আক্রান্ত রোগী আবুল খায়ের জানান বাইরে তারাবি দিলে অনেক টাকা খরচ হয় তাই একটু কষ্ট হলেও সরকারিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেরাপি দেয়ার জন্য অপেক্ষায় আছি।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রফেসর ডাক্তার আব্দুস সাত্তার বলেন এবারে সবচাইতে রোগী বেশি প্রাথমিকভাবে হাসপাতালে এসে রোগী আগে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয় তারপর এখান থেকে বিভিন্ন ওয়ার্ডে রোগ অনুযায়ী ট্রান্সফার করা হয় তাই মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার এবং কর্মকর্তা কর্মচারীদের রোগী নিয়ে হিমশিম খেতে হয়।
রেডিওথেরাপি বিভাগের আবাসিক চিকিৎসক নাসির উদ্দিন মাহমুদ শুভ বলেন চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলা এবং উপজেলা থেকে অত্র হাসপাতালে রোগীরা সেবা নিতে আসে। প্রচুর পরিমাণে রোগী হওয়ার কারণে চিকিৎসা সেবা মাঝেমধ্যে ব্যাহত হয় তবে খুবই আন্তরিকতার সহিত এখানকার ডাক্তার নার্স এবং কর্তব্যরতরা চিকিৎসা দেয়ার চেষ্টা করে।
অপরদিকে হাসপাতলে আগত রোগী ও স্বজনরা অভিযোগ করে বলেন নিম্ন শ্রেণীর কর্মচারীরা রোগীদের সাথে এবং তাদের স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে প্রায় প্রতিটা গেইটে টাকা না দিলে ভিতরে ঢুকতে দেয়া হয় না। রোগী আনা নেওয়ার সময় জোরপূর্বক টাকা দাবি করে হাসপাতালে কর্তব্যরতরা।
বহির্বিভাগে গিয়ে দেখা যায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের লাইন দীর্ঘ। অনেকক্ষণ সময় দাঁড়িয়ে টিকেট গ্রহণ করতে হচ্ছে রোগীদের।
সকল বিষয় নিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান আমরা সকলকে নিয়ে রাত দিন ২৪ ঘন্টা হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যেহেতু ধারাবাহিক কাজের অংশ হিসেবে রোগীদের সেবা দেয়া হয় তাই কিছুটা অনিয়ম দেখা দিতে পারে তবে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে সাথে সাথে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের বৃহত্তম এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় অনেক জায়গা থেকে রোগীরা সেবা নিতে আসে একটু ধৈর্য সহকারে চিকিৎসা সেবা গ্রহণ করতে তিনি সেবা প্রার্থীদের অনুরোধ জানান। এবং হাসপাতালের কর্তব্যরতদের বিরুদ্ধে কোন অনিয়ম এবং অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর জন্য অনুরোধ জানান।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

