• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    16th Sep 2025 5:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    নাজমুল কবীর, রাজৈর-মাদারীপুরঃ

    মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রর্দী ইউনিয়নের কালীবাড়ি এলাকায়
    মোঃ জামাল মুন্সি (৫০) নামে এক সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
    আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    নিহত জামাল একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ী ছিলেন। কি কারণে বা কেন তাকে হত্যা বা নিহত হয়েছে তা জানা যায়নি।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়
    মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় রাজৈর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ।
    রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930