এস এম সুমন রশিদ,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়ের এনজিও ব্র্যাক ওয়াশ কর্মসূচি কতৃক আমতলী পৌরসভার লোচা মাধ্যমিক বিদ্যালয়ে” পাইপ ওয়াটার সিস্টেম” এর শুভ উদ্ভোধন হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে লোচা মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক কর্তৃক আয়োজিত ব্র্যাক ওয়াশ কর্মসূচির পাইপ ওয়াটার সিস্টেম প্রজেক্ট এর কাজ শেষে, ব্যবহারের জন্য উদ্বোধন করেছেন।
এ সভা উদ্বোধনের শুরুতেই প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ পানি নিয়ে কবিতা পাঠের মাধ্যমে স্বাগত জানায়।
এতে সভাপতিত্ব করেন, মো: আবু হানিফ প্রধান শিক্ষক, লোচা মাধ্যমিক বিদ্যালয়,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন,ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, আরো উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার মোঃ মুছা মিয়া, টেকনিক্যাল অফিসার ইসমাইল হোসেন ও প্রোগ্রাম অরগানাইজার সাথী রাণী কর্মকার।
এ প্রোগ্রামে পাইপ ওয়াটার সিস্টেম ( ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক ৩ট্যাপ বিশিষ্ট ২টি হ্যান্ড ওয়াশিং পয়েন্ট, এবং প্রতিবন্ধীদের জন্য ২টি এবং ছাত্র ছাত্রীদের জন্য পৃথক পৃথক ৪টি ড্রিংকিং পয়েন্ট) এসব কার্যক্রম সম্পন্ন করেছেন।
এ সভায় বক্তারা বলেন, নিরাপদ পানি পান করা নিয়ে কথা বলেন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য শেষে ব্র্যাক ওয়াশ কর্মসূচির পক্ষ থেকে লোচা মাধ্যমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ও স্টুডেন্ট ব্রিগেড সদস্যদের মাঝ থেকে সেরা একজন স্টুডেন্ট ব্রিগেড সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়। ব্র্যাক ওয়াশ কর্মসূচির নিরাপদ পানি ও স্যানেটিশনের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে, ব্র্যাক ওয়াশ কর্মসূচীকে ধন্যবাদ জানায় এবং আগামীতেও পিছিয়ে পরা বিদ্যালয় গুলোতে কার্যক্রম করার প্রস্তাব জানায়।

