• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহাদেবপুরে দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সভা 

     swadhinshomoy 
    21st Sep 2025 12:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্ব করেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খানের  সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা, প্রভাষক মনিরুজ্জামান মনির,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ

    আশরাফুজ্জামান,মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার মন্ডল,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম.হান্নান,জামায়াতে ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন,ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মা’আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, মুফতি মকলেছুর রহমান, শ্রী শংকর কুমার সরকার, হাফেজ মো: জাহিদুল ইসলাম প্রমুখ।এ সম্প্রীতি সভায় উপজেলার

    ১০ ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ১০টি

    ইউনিয়নের বিভিন্ন স্থানে ১শ ৫৮টি পূজা মন্ডপে হিন্দু ধর্মের সর্ববৃহৎ আসন্ন শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ যে,সম্প্রীতি সভা শেষে উপজেলার ১শ ৫৮টি দুর্গা পূজা মন্ডপের সভাপতিদের হাতে ৫শ কেজি চাউল (জিআর) এর ডিও লেটার তুলে দেওয়া হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930