স্টাফ রিপোটার, মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী:
২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সাজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্র হাসপাতালের রোগীদের প্রলুব্ধ করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু বলেন, “রোগীদের চিকিৎসা সেবা সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

