• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরবনের খালে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের ছোবলে প্রাণ হারালেন বনজীবী সুব্রত মণ্ডল 

     swadhinshomoy 
    01st Oct 2025 3:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:

    বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদ পাই রেঞ্জের করমজলে বনজীবীদের পাঁচজনের দলে নদী থেকে সবাই পার হলেও ছোটখাটো সুব্রত উঠতে গিয়ে হোঁচট খান। সেই মুহূর্তে বিশাল এক কুমির তাঁর দুই পা কামড়ে ধরে টেনে নেয় পানির নিচে। সহযাত্রীরা প্রাণপণ চেষ্টা করেও কুমিরের শক্তির কাছে হার মানে। মিনিট ১৫ পর সুব্রতকে মুখে নিয়ে ভেসে ওঠে কুমির, তারপর আবার অদৃশ্য হয়ে যায় গভীর জলে। বনরক্ষীরা ট্রলার নিয়ে এলেও কোনো লাভ হয় না।ঘটনাটি ঘটৈ ৩০ শে সেপ্টেম্বর -২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে ।সন্ধ্যার পর গ্রামবাসীরা নামে উদ্ধারে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ঢাংমারীর আলম খুঁজে পান রক্তাক্ত সুব্রতের মরদেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনেরা। সুন্দরবনের এক বনজীবী, যাঁর রোজগারেই চলতো পুরো পরিবার—আজ ফিরলেন ঘরে লাশ হয়ে। এখন সামনে শুধু শোক আর সংগ্রামের জীবন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031