swadhinshomoy
01st Oct 2025 5:42 pm | অনলাইন সংস্করণ Print
বরিশালঃ
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ছয়টার ১০ মিনিটের দিকে একটি সাদা দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ব্রিজের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে চালক ও হেল্পার পলাতক পালিয়ে যান।
এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

