• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইউসিবির অর্থ আত্মসাৎ-: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুদকের মামলা 

     swadhinshomoy 
    07th Aug 2025 10:25 am  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ গ্রহণ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, বোন, আত্মীয়সহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম।গত দুই সপ্তাহে জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রামে এটি তৃতীয় মামলা। এর আগে, ২৪ জুলাই ও ৩১ জুলাই যথাক্রমে ২০ কোটি ও ২০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে আরও দুটি মামলা হয়। সর্বমোট ৬৫ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে এখন পর্যন্ত তারা অভিযুক্ত।দুদকের তথ্য অনুযায়ী, সাবেক মন্ত্রীর মালিকানাধীন আরামিট গ্রুপের কোম্পানি সেক্রেটারি সৈয়দ কামরুজ্জামানের ফুফাত ভাই সৈয়দ নুরুল ইসলামকে ‘ক্রিসেন্ট ট্রেডার্স’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মালিক দেখানো হয়। ২০১৯ সালের ১০ অক্টোবর ইউসিবিএলের চট্টগ্রামের জুবলী রোড শাখায় ওই প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হয়।

    ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি, ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ২৫ কোটি টাকার ঋণের আবেদন জমা পড়ে। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচয়, অভিজ্ঞতা এবং স্টক সংক্রান্ত নানা তথ্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা উপস্থাপন করে ঋণটি ‘যোগ্য’ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেন।মামলার এজাহারে বলা হয়, ইউসিবিএলের কর্পোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের সমন্বয়ে গঠিত ক্রেডিট কমিটি ঋণ অনুমোদনের বিপক্ষে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ তুলে ধরেছিল। কিন্তু সাইফুজ্জামান জাবেদের ‘প্রভাব’ খাটিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ঋণটি অনুমোদন দেওয়া হয়।এ মামলায় সাবেক মন্ত্রী ছাড়াও তার স্ত্রী, বোন রোকসানা জামান চৌধুরী, আত্মীয় আফরোজা জামান চৌধুরী, ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান এবং ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন।দুদক জানিয়েছে, মামলাটি এখন তদন্তাধীন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31