• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামের অধিকাংশ সড়ক বেহাল দশার কারণে চলাচল বিঘ্নিত 

     swadhinshomoy 
    09th Aug 2025 1:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো:সিরাজুল মনির,চট্টগ্রাম প্রতিনিধি:

    বর্ষার অতিরিক্ত বৃষ্টির কারণ এবং নিম্নমানের কাজের কারণে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ সড়কে ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে বেহাল দশার কারণে সড়কগুলোতে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছেনগরীর বিভিন্ন সড়ক পরিদর্শনে দেখা যায আরাকান সড়ক মুরাদপুর অক্সিজেন সড়ক দুই নাম্বার গেট অক্সিজেন সড়ক অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক চকবাজার সড়ক কাপ্তাই সড়ক পতেঙ্গা সড়ক বড়পোল সড়ক নতুন বাজার সড়ক টেকনিক্যাল থেকে কুলসী সড়ক সহনগরের অধিকাংশ সড়ক সমূহ পিস ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। এতে পথচারী চলাচল এবং যানবাহন ধীরগতি চলাচলের কারণে প্রায় সময় অধিকাংশ সড়কে যানজটের সৃষ্টি হতে দেখা যায়। এতে কর্মযোগী মানুষের অফিস সময়ে সঠিকভাবে অফিসে পৌঁছানোর বাধা সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান বর্ষা মৌসুম চলার কারণে সড়কগুলোর সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে একটু কষ্টের শিকার হতে হয় বর্ষা মৌসুম শেষ হলেই সড়ক গুলোর সংস্কার কাজ দ্রুতগতিতে পরিচালনা করা হবে। এ সময় জনসাধারণের কষ্টের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন কর্মকর্তারা। অনেক জায়গায় সড়ক সংস্কারের অনিয়মের কথা উল্লেখ করে কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় সড়ক সংস্কারে অনিয়ম করে। এতে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতে সংস্কার কাজগুলো সঠিকভাবে তদারকি করে কাজের মান আরো বৃদ্ধি করার অঙ্গীকার করেন কর্মকর্তারা।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন সড়ক সংস্কার ও নিয়মে কোন প্রকার ছাড় দেয়া হবে না অভিযোগ পেলেই সাথে সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষা মৌসুমে সড়কে চলাচল রত যানবাহন ও সাধারণ জনগণের কষ্ট স্বীকার করে তিনি বলেন বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই সড়ক সংস্কার দ্রুত শুরু করার জন্য নির্দেশনা দেয়া আছে সংশ্লিষ্ট বিভাগকে। তিনি আরো বলেন বৃষ্টির ভেতরেই আমি বিভিন্ন সড়ক পরিদর্শন করেছি এবং কোথায় কোথায় সমস্যা হয়েছে তা নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেছে যাতে আগামীতে কাজ করতে সুবিধা হয় এ সময় জনগণের অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31