• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জামালপুরের দেওয়ানগঞ্জে নদীভাঙনে বিলীন হচ্ছে গ্রাম-জমি ও মানুষের স্বপ্ন 

     swadhinshomoy 
    12th Aug 2025 5:48 am  |  অনলাইন সংস্করণ Print
    মোঃ রামু মিয়া, জামালপুর প্রতিনিধি:
    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর কলাকান্দা গ্রামে দশানী নদীর পাশ ঘেঁষে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে আবাদি জমি, বসতভিটা আর মানুষের দীর্ঘদিনের গড়ে তোলা স্বপ্ন। বছরের পর বছর ভাঙন চললেও এবার এর তীব্রতা বেড়ে যাওয়ায় পুরো গ্রামটির অস্তিত্বই মারাত্মক হুমকির মুখে পড়েছে।
    স্থানীয়দের ভাষ্য, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নদী গিলে নিয়েছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। অনেক পরিবার ইতোমধ্যে অন্যত্র সরে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু যাদের যাওয়ার জায়গা নেই তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই গ্রামে যাতায়াতের জন্য নেই কোনো ব্রিজ—মানুষের একমাত্র ভরসা নৌকা। ফলে শিক্ষা, চিকিৎসা, বাজার ও জরুরি প্রয়োজনে যাতায়াতে ভোগান্তি নিত্যসঙ্গী।
    এলাকাবাসীর আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে অচিরেই চর কলাকান্দা মানচিত্র থেকে মুছে যাবে। গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল হামিদ বলেন, “আমরা বহু বছর ধরে এই ভাঙনের কষ্ট সহ্য করছি। কিন্তু এবার যা হচ্ছে, তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমাদের আর কোনো চিহ্নই থাকবে না।”
    ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড প্রাথমিকভাবে হলেও জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের উদ্যোগ নিক। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নদীভাঙনের শিকার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নদীভাঙন ঠেকানোর বদলে প্রতিবছরই ক্ষতির মাত্রা বেড়েছে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31