• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুরে হিন্দু পরিবারের বাড়ি দখলের চেষ্টা 

     swadhinshomoy 
    12th Aug 2025 5:40 am  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
    নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোদ্দ বোতলা গাড়ি ইউনিয়নে একটি হিন্দু পরিবারের বাড়ি দখলের অভিযোগ উঠেছে ৷
    আজ সোমবার দুপুরে এ দখলের চেষ্টার ঘটনা ঘটে ৷ পরে ওই পরিবার ও এলাকাবাসীর প্রতিহতের ফলে প্রতিপক্ষ পিছু হটে ৷

    অভিযোগে জানা যায়,বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের পাশের বাসিন্দা শ্রী ক্ষিতিস চন্দ্র মহন্তের ছেলে বিপুল চন্দ্র মহন্ত  পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বাসা তৈরী করে পরিবার নিয়ে  ৩০ বছর ধরে বসবাস আসছেন ৷  কিন্তু হঠাৎ ২৪/২/২৪ ইং তারিখে কিসামতকাদি খোল এলাকার বেসারত ফকির দেশীয় অস্ত্রসহ
    তার দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ি দখলের হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেয় ৷  এরপর কয়েক মাস থেকে বেসারত ফকির দেশীয় অস্ত্রসহ তার দলবল নিয়ে ওই বাড়ি দখলের পায়তারা করছে ৷ এ নিয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ গেলে  তাদের ডাকলেও তারা পাত্তা দেয়নি ৷ এছাড়া বিষয়টি নিয়ে একাধিক বার ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য  ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বৈঠক করলে তারা কোন বিচার মানেনি ৷ এদিকে অসহায় হিন্দু পরিবারটি চরম নিরাপত্তাহীতায় ভুগছেন ৷ যে কোন সময় তারা হামলার শিকার হতে পারে ও বাড়ি বেদখল হতে পারে এমন আতংকে ভুগছেন ৷ তারা প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করছেন ৷
    এব্যাপারে বিপুল চন্দ মহন্ত জানান,১৯৭৭ সালে আমার দাদা ৩০ শতক জমি ক্রয় করেন ৷ তার মধ্যে ২০শতক জমি আমার দখলে আছে ৷ ১০ শতক জমি এখনো পায়নি ৷ পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বাড়ি তৈরি করে বসবাস করছি ৷ পূর্বের ন্যায় আজ হঠাৎ দুপুরে দেশীয় অস্ত্রসহ বেসারত ফকির তাঁর দলবল নিয়ে বাড়ি দখলের চেষ্টা করে ৷ পরে এলাকার লোকজন তাদের প্রতিহত করে ৷
    এ বিষয়ে কথা বলার জন্য বেসারত ফকিরের সাথে যোগাযোগ করেও তাকে না পাওয়ায় তাঁর বক্

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31