• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন 

     swadhinshomoy 
    13th Aug 2025 9:32 am  |  অনলাইন সংস্করণ Print

    এস এম কামরুল হাসান বিপ্লব, নারায়ণগঞ্জঃ

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এস এম কামরুল হাসান বিপ্লব বিশেষ প্রতিনিধিঃ সোমবার (১১ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাংজ্ঞনে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেসার মানুষ।সদর উপজেলা প্রেস ক্লাবের ইউনিটির আয়োজনে বিকেল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ টু সাইনবোর্ড মহাসড়কের নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে এই মানববন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন,সকাল নারায়ণগঞ্জ অনলাইন প্রোটালের সম্পাদক তন্ময় শিকদার,সদর উপজেলা প্রেস ক্লাবের সদস্য ইবরাহীম, সদর উপজেলা প্রেস ক্লাবের কোষা দক্ষ সাথী আক্তার, এনএএন টিভির সুমন,সিএনএন বাংলা টিভির কাওসার আহম্মেদ,A TEN NEWS এর প্রকাশক ও সম্পাদক এস এম কামরুল হাসান বিপ্লব সহ আরো অনেকেই।ক্তারা বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিবেন তারা।’গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায় থাকতেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31