swadhinshomoy
16th Aug 2025 11:44 am | অনলাইন সংস্করণ Print
হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় বালিগাঁও সাকুরা ফিলিং স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, লুটপাট, দখলদারি ও মাদকমুক্ত বালিগাঁও গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শান্তিপ্রিয় বালিগাঁও চাই। যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের আমরা একসঙ্গে প্রতিহত করবো।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বাবুল খান এবং সঞ্চালনা করেন আব্দুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ফারুখ খান, কামাল খান, স্থানীয় রুবেল খানসহ প্রায় ৫ শতাধিক এলাকাবাসী।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

