মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বর্ষবরণ উৎসব। সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নতুন বছরের শুভাগমনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।
শুভ নববর্ষকে ঘিরে সাজানো হয় নানা সাংস্কৃতিক আয়োজন, র্যালি ও আনন্দঘন পরিবেশ। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেয় এই উৎসবে। পুরো দীঘিনালা যেন নতুন রূপে সেজে ওঠে প্রাণের উচ্ছ্বাসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনা।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

