• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাঙামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি স্থানীয়দের 

     swadhinshomoy 
    17th Aug 2025 7:51 am  |  অনলাইন সংস্করণ Print

     মোঃ আবছার হোসেন, বাঘাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি 

    রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
    রবিবার (১৭ আগস্ট) রাঙামাটিস্থ একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলের ভৌগোলিক বৈচিত্র্য ও দুর্গমতার কারণে অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাঘাইছড়ি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। নিকটবর্তী কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দুর্ঘটনার সময় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না, ফলে প্রতিনিয়ত প্রাণহানি ও সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে।
    লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই বাজার ও বাঘাইছড়ি সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়দের প্রচেষ্টাতেই আগুন নেভাতে হয়। এতে ক্ষতিগ্রস্ত মানুষরা মানবেতর জীবনযাপন করছেন।
    স্থানীয়দের দাবি—
    ১. অবিলম্বে বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন।
    ২. অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয় জনবল, যানবাহন ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ।
    ৩. জনসচেতনতা বাড়াতে নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কর্মসূচি চালু।
    বক্তারা আশংকা প্রকাশ করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলো দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে যেকোনো দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে না।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, মো. রেজাউল করিম, অ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন ও মোঃ রাকিবুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31