• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে বিকাশ প্রতিনিধি নিখোঁজ, মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার। 

     swadhinshomoy 
    25th Aug 2025 8:35 am  |  অনলাইন সংস্করণ Print

    এমএস হোসেন, বিশেষ প্রতিনিধি:

    প্রায় পৌনে পাঁচ লাখ টাকাসহ এক বিকাশ প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে নিখোঁজ হয়েছেন বলে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার এক সহকর্মী।
    ২৪ আগষ্ট (রোববার) রাতে উপজেলার ভূইয়াগাতি অফিসে ফেরার পথে নিখোঁজ ওই ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট উদ্ধারের খবর জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি এস এম মাসুদ রানা।
    নিখোঁজ নাজমুল ইসলামের (২৬) বাড়ি তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে, তিনি নজরুল ইসলামের ছেলে।

    এ ঘটনায় ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে রোববার হয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন বলে জানান, ওসি এস এম মাসুদ রানা। অভিযোগে বলা হয়েছে, বিকাশ প্রতিনিধি নাজমুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের দোকানে টাকা লেনদেন করে রাতে অফিসে ফেরার পথে নিখোঁজ হন।
    “তার কাছে নগদ ২ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল। সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
    দৃর্বৃত্তরা নাজমুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে ধারণার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, তাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31