• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নোয়াখালী সেনবাগে বিএনপির উপজেলা কমিটি ঘোষণা 

     swadhinshomoy 
    09th Sep 2025 8:30 am  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার : মোঃ ইসমাইল হোসেন, সেনবাগ:

    সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার
    নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরিত পৃথক পত্রে এই কমিটি প্রকাশ করা হয়।

    ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মোক্তার হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন বাহার। এছাড়া সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে ভিপি মফিজুল ইসলামকে এবং সদস্য সচিব হয়েছেন মো. শহীদুল্লাহ।

    আনন্দ শোভাযাত্রা
    কমিটি ঘোষণার পরদিন আনোয়ার হোসেন বাহারের সমর্থকরা সেনবাগে আনন্দ শোভাযাত্রা বের করে। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

    স্থানীয় নেতৃত্বের প্রতিক্রিয়া
    আনোয়ার হোসেন বাহার বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। বিএনপিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

    উল্লেখ্য, তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930